শব্দমুকুর পাঠক ফোরামে সুস্বাগতম - ফারাহ জেহির
শব্দ মুকুর - জীবনযাপনের আয়না, চিন্তার প্রতিচ্ছবি, বাংলার আত্মপরিচয়
জীবনের মানে কারও কাছে একটি সুখী সুন্দর পরিবার নির্মাণ, অথবা কারও কাছে সম্পদশালী বা বিত্তশালী হওয়া। কারও কাছে এটি একটি শিল্প, আবার কারও কাছে শুধুই ভালোবাসা। কারও কাছে জীবন মানে হাসি আনন্দের মাধ্যমে প্রতিটি মুহূর্তকে উপভোগ করা, অথচ কারও কাছে এটি ইবাদত, প্রার্থনা এবং ধর্মীয় নিয়মের সমাবেশ। জীবন মানে সবসময় নতুন কিছু জানার, নতুন কিছু করার এক অনন্ত যাত্রা।
shobdomukur.com -এ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সুন্দর জীবন মানে শুধু বিলাসিতা নয়, বরং সৃজনশীল চিন্তা, আত্মনির্ভরতা, সময়োপযোগী জ্ঞান ও একটি সুস্থ, সুন্দর মানসিকতার চর্চা। সহজ জীবন কিছু আত্ম-অনুশীলনের উপর নির্ভর করে জীবনকে সুন্দর ও পরিপাটি করে তোলে।
শব্দ মুকুর ই-পত্রিকা হচ্ছে ভাবনা এবং দৃষ্টিভঙ্গির এমন একটি প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি মানুষ জীবনকে একটু সহজ, সুন্দর এবং সমৃদ্ধ করার প্রয়াস পায়। জীবনের প্রতিটি দিক যেমন, স্বাস্থ্য, অর্থনীতি, বিনোদন, আইন, সাহিত্য, প্রযুক্তি ফ্যাশন, রান্না, ভ্রমণ, অন্দরসজ্জা, ব্যাক্তিগত উন্নয়ন ইত্যাদি বিষয়গুলো আমরা সহজভাবে উপস্থাপন করি ... যেন প্রতিটি মানুষ তার নিজস্ব জীবনযাত্রায় এগিয়ে যেতে পারে। আমরা কেবল তথ্য দিই না, বরং সমাধান দিয়েও ভাবতে অনুপ্রাণিত করি।
মানুষ জীবন থেকে সবচেয়ে বেশি আকাংখা করে আনন্দ, স্বস্তি ও নিরাপত্তা। মানসিক সমৃদ্ধি বা নতুন কিছু জানার ইচ্ছা বা কৌতূহল একটি জীবনে চলার পথে কুড়ানো মণিমুক্তার মতোই অমূল্য অভিজ্ঞতা। শব্দমুকুর ওয়েব পোর্টাল ও শব্দ মুকুর ই-পত্রিকা সেই ভাবনার গভীরে যেতে চায়। আমরা জীবনের ছোট ছোট জিনিসের সৌন্দর্য তুলে ধরি, দৈনন্দিন সমস্যার সহজ সমাধান দিই, জীবন যাত্রাকে সহজ করতে টিপস ও পরামর্শ দেই।
আমরা চাই, বাংলা ভাষায় জীবনধারা, জ্ঞান, সৌন্দর্য, সংস্কৃতির শক্তি ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে। আমরা বিশ্বাস করি, একটি সুস্থ, সচেতন ও সৃজনশীল সমাজই পারে ভবিষ্যতকে আলোকিত করতে। এই ই-পত্রিকাটি তাই শুধু পড়ারই জন্য নয়, এটি চিন্তার জন্য, অনুভবের জন্য, বাস্তব জীবনে প্রোয়োগের জন্য। যারা ভাবে, যারা অনুভব করে, যারা বাস্তবতা নিয়ে বাঁচে – তাদের কণ্ঠই শব্দ মুকুর।
তাই মানবিকতার সংস্কৃতি নিয়ে আপনার চিন্তা, আপনার অভিজ্ঞতা, আপনার জীবনযাপন, আনন্দ, সবকিছু নিয়েই শব্দের আয়নায় প্রতিফলিত হয়ে আমরা রয়েছি সবসময়। কারণ শব্দ কখনো হারায় না, মুকুরে তার প্রতিধ্বনি বাজতেই থাকে।



Comments
Post a Comment
Thank you for your comment and interest in shobdomukur.com. One of our editorial team members will respond to your comment.