গিটারসাধক নিলয় দাশ : ছয় তারের এক বিস্ময়! - হক ফারুক
শব্দ মুকুর নির্বাচিত কলাম গিটারসাধক নিলয় দাশ : ছয় তারের এক বিস্ময়! হক ফারুক মাথায় একটা কালো টুপি। বড় বড় সিল্কি চুলগুলো সেটা পরেও লুকানো যাচ্ছে না। হাতে তার অ্যাকুস্টিক গিটার। দেখে বড়পর্দার নায়ক মনে হলেও মানুষটা কিন্ত আসলে গানের। সারাক্ষণ মুখে হাসি লেগে থাকে তার। মানুষকে খুব সহজেই আপন করে নেয়ার এক অসীম ক্ষমতা আছে। কিন্তু সবকিছুকে ছাপিয়ে যায় তার গিটারের অপূর্ব সুর-মূর্ছনা। গিটারকে ভালোবেসে ছয় তারে বিস্ময় জাগানিয়া এই কিংবদন্তির নাম নিলয় দাশ। যিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেও তার অবদান ও সৃষ্টি চিরস্মরণীয় হয়ে আছে। বাংলাদেশের সংগীত তথা ব্যান্ড সংগীতের ইতিহাসে এক গুরুস্থানীয় গিটারিস্ট ছিলেন নিলয় দাশ। আশির দশকেই তিনি ওয়েস্টার্ন ক্ল্যাসিক্যাল, নিও ক্ল্যাসিক্যাল, কান্ট্রি, ফ্ল্যামেনকো, ব্লুজ, রক মিউজিকে গিটারের অনবদ্য পরিবেশনার মধ্য দিয়ে হয়ে উঠেছিলেন গিটারিস্টদের আইকন। অন্যভাবে বললে গিটারদেরও গিটারিস্ট। বাংলাদেশের গিটার মিউজিকের শীর্ষস্থানীয় অনেক তারকাদেরও গিটারে তালিম, নতুন কিছু শেখা তার কাছে। অনেকটা উদাসী এই গিটারিস্ট তার সংগীত ক্যারিয়ারে বিশাল ভান্ডার উপহার দ...