মনন মুকুর মিডিয়া নির্বাহী সম্পাদকের শুভেচ্ছা বার্তা




সবাইকে অত‍্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, মনন মুকুর মিডিয়া প্রকাশনা যার যাত্রা শুরু হয়েছে এবছর মে মাসে, গত তিন মাসে (মে-জুলাই) প্রকাশ করেছে ২৪টি সাহিত্যকর্ম। মনন মুকুরের প্রতিটি সাহিত্যকর্ম আপনারা পাবেন বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই। 

নির্বাহী সম্পাদক হিসেবে আমার যাত্রাও শুরু হয়েছে মনন মুকুর মিডিয়া প্রকাশনা থেকে। কাজটি ভীষণরকমের চ্যালেঞ্জিং হলেও আমি দারুণভাবে উপভোগ করেছি। কারণ একজন সাহিত্যকর্মী হিসেবে সাহিত্য নিয়ে কাজ করতে পারাকে আমি নিজের সৌভাগ্য হিসেবে মনে করি। 

এই আনন্দলগ্নে আমি ধন্যবাদ ও ভালোবাসা জানাতে চাই আমাদের প্রধান সম্পাদক কেতন শেখ সহ আমাদের পুরো টিম --- অয়ন আবদুল্লাহ, ফারাহ জেহির, বনোমিতা ঘোষ ও তানজীনা ফেরদৌসকে।

ধন‍্যবাদ, শুভেচ্ছা ও ভালোবাসা সকল কবি, লেখক, সম্পাদক, প্রচ্ছদ শিল্পী, অলংকরণ শিল্পী, শুভানুধ্যায়ী এবং অবশ‍্যই আমাদের সকল সাবস্ক্রাইবড পাঠকদেরকে। 

মনন মুকুর মিডিয়া প্রকাশনা থেকে সারা বছরে প্রকাশিত হবে ৯৬টি সাহিত্যকর্ম, বাংলা এবং ইংরেজিতে। তাই প্রতিমাসেই রয়েছে নতুন নতুন সংযোজন। আর এই সাহিত্যকর্মগুলোর সবই আপনারা পড়তে পারবেন shobdomukur.com এ সাবস্ক্রাইব করার মাধ্যমে। shobdomukur.com বাংলাদেশে প্রথম দ্বিভাষিক সাহিত্য ওয়েব পোর্টাল।

আমি নিজেকে একজন সাহিত্যকর্মী হিসেবে ভাবতে ভালোবাসি। আর তাই সম্পাদনার মাধ্যমে, গবেষণা নির্ভর লেখার মাধ্যমে ও কবিতা আবৃত্তির মাধ্যমে সংবেদনশীল, সমেত ও সুগম সাহিত্য প্রতিষ্ঠার লক্ষ্যে সাহিত্যের ভালোবাসা সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে নিরলস কাজ করে যেতে চাই।

সাহিত্য হোক সকল প্রাণের স্পন্দন।
সবার জন‍্য ভালোবাসা অফুরান ❤️

ড. নাঈমা পারভীন 
নির্বাহী সম্পাদক 
মনন মুকুর মিডিয়া প্রকাশনা



Comments

Popular posts from this blog

Inheritance Law in Case of a Father's Death Preceding the Grandfather - Tanzina Fardoush's Regular Column

দৈনন্দিন জীবনে ধর্মীয় সম্প্রীতি ও দর্শন - আমজাদ হোসাইন

A Musical Conversation with Sheikh Lana - Bonomita Ghosh