২০২৫ সাল শব্দ মুকুরের জন্য ছিলো পরিকল্পিত অগ্রযাত্রা ও পরিচিতি নির্মাণের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।



২০২৫ সাল শব্দ মুকুরের জন্য ছিলো পরিকল্পিত অগ্রযাত্রা ও পরিচিতি নির্মাণের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

shobdomukur.com অনলাইন দ্বিভাষিক পাঠাগারের অন্তর্ভুক্ত শব্দ মুকুর লাইফস্টাইল পত্রিকাকে কেন্দ্র করে এই গ্রুপটি বছরজুড়ে পাঠক সংযোগ, আলোচনা ও পাঠ-প্রতিক্রিয়ার একটি সক্রিয় পরিসর হিসেবে কাজ করেছে। বাংলা ১৪৩২ বঙ্গাব্দের বৈশাখ মাসে, ২৬ এপ্রিল ২০২৫-এ শব্দ মুকুর পত্রিকার যাত্রা শুরুর পর থেকেই সামাজিক মাধ্যম শব্দ মুকুর রিডার্স ব্লগে পত্রিকাটির প্রকাশিত প্রতিটি সংখ্যা নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা এবং পাঠক মতামত নিয়মিতভাবে যুক্ত হয়েছে, যা পত্রিকাটির ধারাবাহিক কার্যক্রমকে সুসংগঠিত করেছে। 




২০২৫ সালে শব্দ মুকুর লাইফস্টাইল পত্রিকাটির মোট ৭টি সংখ্যা (বৈশাখ থেকে কার্তিক) বাংলা ও ইংরেজি-উভয় ভাষায় প্রকাশিত হয়েছে। অন্দরসজ্জা, ফ্যাশন, অর্থায়ন ও ব্যাংকিং, আইনি পরামর্শ, বিনোদন, রম্যগল্প, কবিতা, ধর্ম ও মানবতা, উচ্চশিক্ষা ও প্যারেন্টিংসহ বহুমাত্রিক বিষয়বস্তুর মাধ্যমে পত্রিকাটি বাঙালিয়ানার জীবনঘনিষ্ঠ রূপ তুলে ধরেছে। অর্জনের জায়গা থেকে ২০২৫ সাল শব্দ মুকুরের জন্য ছিলো বৈচিত্র্যময় পাঠক ভিত্তি গড়ে তোলার বছর। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঠকেরা জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পত্রিকাটি পাঠ করে তাদের পাঠ-অনুভূতি শেয়ার করেছেন। 

এই বহুজাতিক পাঠক সমাগম শব্দ মুকুরের দ্বিভাষিক পরিচয়কে আরও দৃঢ় করেছে। ইভেন্টের দিক থেকেও ২০২৫ সাল ছিলো সক্রিয়। বছরজুড়ে আয়োজিত একাধিক ইভেন্টে লেখক ও পাঠকের অংশগ্রহণ উল্লেখযোগ্য ছিলো। এসব আয়োজনে লেখকেরা তাঁদের লেখালেখির অভিজ্ঞতা, শব্দ মুকুরের সাথে পথচলা এবং পাঠকের সঙ্গে সংযোগের অনুভূতি তুলে ধরেন। এই ইভেন্টগুলোর আলোচনা ও পাঠকের মতবিনিময়ের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করেছে, যা পত্রিকার সঙ্গে সবার পারস্পরিক যোগাযোগকে আরও দৃঢ় করেছে। 

ভবিষ্যৎ পরিকল্পনায় শব্দ মুকুর রিডার্স গ্রুপ ২০২৬ সালে আরও নিয়মিত পাঠক-আলোচনা, বিষয়ভিত্তিক রিডিং সেশন এবং shobdomukur.com ব্লগে প্রকাশিত প্রাসঙ্গিক লেখার সঙ্গে গ্রুপ সংযোগ জোরদার করার লক্ষ্য নিয়েছে। একই সঙ্গে শ্যামল কথা ও লাইফস্টাইল পত্রিকার অন্যান্য বিভাগকে কেন্দ্র করে পাঠক অংশগ্রহণ বৃদ্ধি এবং আন্তর্জাতিক পাঠক ভিত্তি সম্প্রসারণ শব্দমুকুর রিডার্স ব্লগ-এর পরবর্তী ধাপের প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। 



একইসঙ্গে শ্যামল কথা বিভাগ পাঠকের কাছে একটি আলাদা আবেদন তৈরি করেছে, যেখানে জীবন, প্রকৃতি ও মানবিক অনুভবের সাহিত্যিক প্রকাশ নিয়মিতভাবে আলোচনায় এসেছে। শ্যামল কথা বাংলাদেশের ৬৪টি জেলার শস্য, ভেষজ উদ্ভিদ, বনানী, বয়নশিল্প কুটিরশিল্প নিয়ে লেখা গবেষণাভিত্তিক ধারাবাহিক প্রতিবেদন। এসব লেখা নিয়ে শব্দমুকুর রিডার্স ব্লগে পাঠক প্রতিক্রিয়া ও আলোচনা শব্দ মুকুরের পাঠ-সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। বাংলাদেশের সকল জেলার পাশাপাশি বিদেশে অবস্থানরত নবীন প্রবীণ পাঠকেরাও সম্পৃক্ত হয়েছেন, তুলে ধরেছেন তাদের নিজস্ব অভিব্যক্তি। 

শব্দ মুকুর বিশ্বাস করে- একটি সাহিত্য ও সংস্কৃতিভিত্তিক উদ্যোগ তখনই পূর্ণতা পায়, যখন সেখানে সকলের জন্য স্থান থাকে। তাই শব্দ মুকুর সাহিত্যপ্রেমী সকল পাঠকের একত্রিত হবার এক অনবদ্য প্ল্যাটফর্‌ম। এই সমৃদ্ধ অংশগ্রহণই আমাদের আগামীর প্রেরণা। আগামী দিনগুলোতেও Shobdomukur.com এগিয়ে যাবে আপনাদের ভাবনা ও মানবিক সংযোগের এক যৌথ অভিযাত্রায়।

- shobdomukur.com

Comments

Post a Comment

Thank you for your comment and interest in shobdomukur.com. One of our editorial team members will respond to your comment.

Popular posts from this blog

Inheritance Law in Case of a Father's Death Preceding the Grandfather - Tanzina Fardoush's Regular Column

দৈনন্দিন জীবনে ধর্মীয় সম্প্রীতি ও দর্শন - আমজাদ হোসাইন

A Musical Conversation with Sheikh Lana - Bonomita Ghosh