মনন মুকুর মিডিয়া ই-প্রকাশনা ও মনন মুকুর বুক ক্যাফে এর ২০২৫ এর পথযাত্রা
মনন মুকুর মিডিয়া ই-প্রকাশনা ও মনন মুকুর বুক ক্যাফে এর ২০২৫ এর পথযাত্রা
মনন মুকুর মিডিয়া ই-প্রকাশনার জন্য ২০২৫ ছিল খুবই বিশেষ। এই ই-প্রকাশনার যাত্রা শুরু হয়েছে ২০২৫ এর জুন মাস থেকে। প্রকাশনাগুলোর বৈচিত্র্যময়তা, গল্প, কবিতা, কথাসাহিত্য ও গবেষণার মিশেল পাঠকদের ভালোবাসা পেয়েছে।
মনন মুকুর মিডিয়া ই-প্রকাশনা shobdomukur.com এর সাহিত্য বিভাগ। shobdomukur.com বাংলাদেশে প্রথম এবং একমাত্র দ্বিভাষিক অনলাইন পাঠাগার। এই পাঠাগারের একটি সাবস্ক্রিপশনের মাধ্যমেই পাঠকরা ‘শব্দ মুকুর’ নামক জীবনযাপনের প্রতি মাসের পত্রিকা ও মনন মুকুর মিডিয়া ই-প্রকাশনার থেকে প্রকাশিত সমস্ত সাহিত্যকর্ম পড়তে পারেন বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই।
মনন মুকুর মিডিয়া ই-প্রকাশনায় ২০২৫ এর জুন থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে প্রকাশিত হয়েছে ২৬ টি সাহিত্যকর্ম বাংলা এবং ইংরেজিতে। এইসব সাহিত্যের কর্মের মধ্যে আছে মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর গবেষণালব্ধ প্রবন্ধ সংকলন। বাংলাদেশের মূলধারার সমসাময়িক লেখক, কবিদের লেখা একক কবিতা, গল্প ও কিশোর গল্পের ই-বই এবং গল্প, কবিতা ও কথাসাহিত্যের সাহিত্য পত্রিকা। এইসব সাহিত্যকর্মে লিখেছেন ৫০ জনেরই বেশি লেখক, কবি, কথাসাহিত্যিক ও গবেষক বাংলা ও ইংরেজি ভাষায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে।
শিল্প ও সাহিত্যের পত্রিকা ‘কথার কাগজ’ এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ‘মনন মুকুর মিডিয়া ই-প্রকাশনা’ একইভাবে সংবেদনশীল, সমেত ও সুগম সাহিত্য প্রতিষ্ঠায় অংগীকারবদ্ধ। সাহিত্যের সমেতকরণের প্রচেষ্টায় আমাদের প্রকাশিত সাহিত্যকর্মে আমরা প্রয়াত, অগ্রজ, অনুজ ও ভবিষ্যৎ প্রজন্মের লেখকদের লেখা অন্তর্ভুক্ত করেছি।
আমরা বিশ্বাস করি সাহিত্যের ব্যাপ্তি কোনো নির্দিষ্ট প্রজন্মে বা ভৌগোলিক সীমারেখায় সীমাবদ্ধ নয়। তার ব্যাপ্তি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, দেশ থেকে দেশান্তরে। প্রযুক্তিনির্ভর পাঠকগোষ্ঠীর চাহিদার কথা মাথায় রেখে সাহিত্যকে সুগম করা হয়েছে shobdomukur.com এই অনলাইন পাঠাগারের মাধ্যমে। নতুন বছরে আমাদের এই সাহিত্য যাত্রা অব্যাহত থাকবে এবং আমরা আপনাদের জন্য আরও কিছু নতুন, চিন্তাশীল ও শিক্ষামূলক সাহিত্যকর্ম নিয়ে আসবো। শিশু-কিশোরদের জন্য একটি নতুন সাহিত্য পত্রিকা এই বছরই মনন মুকুর মিডিয়া ই-প্রকাশনা থেকে প্রকাশিত হবে।
শুধু প্রকাশনাই নয় মনন মুকুর মিডিয়া ই-প্রকাশনা, ‘মনন মুকুর বুক ক্যাফে’ আপনাদের এই গ্রুপের মাধ্যমে সারা বছরব্যাপী অনলাইন কবিতা উৎসব, গল্প কথন ও সাহিত্য আলোচনার আয়োজন করেছে। এই বছরেও আমাদের এইসব সাহিত্য কার্যক্রম অব্যাহত থাকবে।
মনন মুকুর বুক ক্যাফে আপনাদেরই বুক ক্যাফে যেখানে আপনারা বিভিন্ন বিষয়ের বই পড়ার অভিজ্ঞতা, মতামত, পরামর্শ ও প্রশ্ন করতে পারেন। ক্যাফেতে যেমন আড্ডা হয়, গল্প হয়, তেমনি এই বুক ক্যাফেতেও আপনারা বই নিয়ে আড্ডা, গল্প ও মত বিনিময় করতে পারেন। আশা করছি আমাদের সাহিত্য সংযোগ অব্যাহত থাকবে। আপনাদের সমৃদ্ধ অংশগ্রহণই আমাদের আগামীর পথচলার পাথেয়।
নাঈমা পারভীন
নির্বাহী সম্পাদক
মনন মুকুর মিডিয়া প্রকাশনা

.png)
Comments
Post a Comment
Thank you for your comment and interest in shobdomukur.com. One of our editorial team members will respond to your comment.