এক নজরে শব্দমুকুর পাঠক ফোরাম


এক নজরে শব্দমুকুর পাঠক ফোরাম


Shobdomukur.com তার নতুন ওয়েবে নিয়ে এসেছে শব্দমুকুর পাঠক ফোরাম, যা মূলত পাঠকের অনুভব, অভিব্যক্তি ও প্রতিক্রিয়া প্রকাশের একটি উন্মুক্ত ও সচেতন পরিসর। 


এখানে পাঠক শুধু পাঠ গ্রহণ করেন না, বরং পাঠের সঙ্গে নিজের ভাবনা, প্রশ্ন, অনুভূতি ও উপলব্ধিকেও যুক্ত করার সুযোগ পান। লেখক ও পাঠকের মধ্যকার এই সংলাপই শব্দমুকুর পাঠক ফোরামের প্রাণ।

 

Shobdomukur.com–এ সাইন আপ করা পাঠকেরা সৌজন্য নমুনা লেখনি পাঠের বিশেষ সুযোগ পাবেন। এই উদ্যোগের মূল লক্ষ্য পাঠাভ্যাস গড়ে তোলা এবং পাঠের মাধ্যমে চিন্তা, মনন ও ভাষাবোধকে সমৃদ্ধ করা। কারণ আমরা বিশ্বাস করি, নিয়মিত পাঠ পাঠককে শুধুমাত্র জ্ঞানেই সমৃদ্ধ করে না, বরং সমাজের দৃষ্টিভঙ্গি নির্মাণ করে, সংবেদনশীলতা জাগ্রত করে, এবং প্রতিটি প্রজন্মকে সঠিক সময়ে সঠিক প্রশ্ন করতে অনুপ্রাণিত করে।

 

শব্দমুকুর পাঠক ফোরাম সেই পরিসর, যেখানে পাঠকের কণ্ঠস্বর গুরুত্ব পায়। এখানে পাঠ থেকে জন্ম নেয়া মতামত, প্রতিক্রিয়া, কিংবা ভিন্নমত সমানভাবে মূল্যবান। সাহিত্য কেবল গ্রহণের বিষয়ই নয় - তা ভাবনার, সংলাপের ও বহুমাত্রিক ব্যাখ্যার ক্ষেত্র। এই ফোরাম সেই চিন্তার প্রবাহকে সচল রাখারই একটি প্রয়াস।

 

পাঠকদের জন্য আমরা একটি আলাদা ব্লগও চালু করেছি, যা এই ব্লগটি —

👉 https://shobdomukur-readersforum.blogspot.com/

 

এই ব্লগে যে কোনো সময় প্রবেশ করে শব্দমুকুর পাঠক ফোরামের সব লেখা পড়া যাবে। পাশাপাশি পাঠকের যে কোনো মতামত, প্রতিক্রিয়া, প্রশ্ন কিংবা নিজস্ব লেখাও আমাদের জানানো যেতে পারে এই ইমেইল ঠিকানায় —

📩 sm-readersforum@mukuradam.org

 

আপনাদের পাঠানো লেখা, প্রশ্ন ও প্রতিক্রিয়াগুলোই আমরা শব্দমুকুর পাঠক ফোরামে প্রকাশ করব, যাতে তা পৌঁছে যায় আরও পাঠকের কাছে, আর সেখান থেকেই জন্ম নেয় নতুন পাঠ, নতুন ভাবনা, নতুন সংলাপ। এই সুনির্বাচিত মতামতগুলো প্রকাশ হবে https://shobdomukur.com/ - এ।

 

শব্দমুকুর বিশ্বাস করে, পাঠক ছাড়া সাহিত্য অসম্পূর্ণ। আর সেই পাঠককে কেন্দ্র করেই shobdomukur.com - এর মাধ্যমে শব্দমুকুর পাঠক ফোরামের এই যাত্রা।

 

কেতন শেখ
শব্দমুকুর পাঠক ফোরাম


Comments

Popular posts from this blog

Inheritance Law in Case of a Father's Death Preceding the Grandfather - Tanzina Fardoush's Regular Column

দৈনন্দিন জীবনে ধর্মীয় সম্প্রীতি ও দর্শন - আমজাদ হোসাইন

A Musical Conversation with Sheikh Lana - Bonomita Ghosh