আঠারো আনা বাঙালিয়ানা - বিশ্বব্যাপী বাঙালিয়ানা চর্চার ই-পত্রিকা - নাঈমা পারভীনের সম্পাদকীয়

 


আঠারো আনা বাঙালিয়ানা 

বিশ্বব্যাপী বাঙালিয়ানা চর্চার ই-পত্রিকা


সম্পাদকীয় - নাঈমা পারভীন


জীবন যাপনের প্রতি মাসের পত্রিকা শব্দ মুকুরের ভাদ্র সংখ‍্যা থেকে নতুন একটি কলাম শুরু হয়েছে, ‘প্রবাসে বাঙালিয়ানা’ শিরোনামে। যেখানে প্রবাসে অবস্থানরত বাংলাদেশিরা তাঁরা কিভাবে তাঁদের প্রবাসী জীবনে বাংলা এবং বাংলাদেশকে ধারণ করছেন সে ব্যাপারে লিখছেন। তাঁদের এই লেখা পড়ে একজন সম্পাদক হিসেবে আমার মনে হলো এই বিষয়টি আরও গভীরভাবে ও বিস্তারিত তুলে ধরা প্রয়োজন। আর সেখান থেকেই ‘আঠারো আনা বাঙালিয়ানা’ ম‍্যাগাজিনের ভাবনার শুরু। 


ভাগ‍্যান্বষনেই হোক বা নিজের পছন্দের কারণেই হোক যারা নিজের প্রাণের দেশ বাংলাদেশকে ছেড়ে এসে অন‍্যান‍্য দেশে গিয়ে নিজেদের পরিচয়কে ধরে রেখে নিজের সংস্কৃতিকে লালন করে যাচ্ছেন নিজেদের জীবনযাপন, শিল্প ও সাহিত্য চর্চার মাধ্যমে তাঁরা আসলেই যোদ্ধা । ভিন দেশে থেকে, সম্পূর্ণ একটি ভিন্ন সাংস্কৃতিক পরিবেশে অবস্থান করে, প্রবাস জীবনের নানা টানাপোড়নের মধ্যে থেকেও নিজের দেশের সাংস্কৃতিক অস্তিত্ব কে সমুন্নত রাখা এত সহজ না। এই বিষয়গুলো আরও কঠিন ও গুরুত্বপূর্ণ হয়ে পড়ে যখন ভিন দেশে ভিন্ন ভাষাভাষীদের সাথে সম্পর্ক রেখে নিজের পরবর্তী প্রজন্মের সাথে পূর্ববর্তী প্রজন্মের যোগাযোগ রাখা, বাংলা ভাষা এবং সংস্কৃতির মেলবন্ধন তৈরি করতে হয়।   আর বাংলায় এবং বাঙালিয়ানায় নিবেদিত প্রাণ কিছু মানুষ এই কঠিন কাজটিও করে যাচ্ছেন নিরলসভাবে। তাঁদের এই নিরলস চেষ্টাটাই ষোল আনার উপরে আঠারো আনা। 



শিল্প ও সাহিত্যের পত্রিকা ‘কথার কাগজ’ এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ‘মনন মুকুর’ একইভাবে সংবেদনশীল, সমেত ও সুগম সাহিত্য প্রতিষ্ঠায় অংগীকারবদ্ধ। ‘আঠারো আনা বাঙালিয়ানা’ সাহিত্যের সমেতকরণের একটি প্রয়াস। আমরা বিশ্বাস করি সাহিত্য সাহিত‍্যই, তা সে যে দেশে বসেই লেখা হোক না কেনো। সাহিত্যের সমেতকরণের প্রচেষ্টায় ‘আঠারো আনা বাঙালিয়ানা’র এই প্রথম সংখ্যাটিকে সাজানো হয়েছে বাংলাদেশের সমসাময়িক মূলধারার লেখকদের লেখা দিয়ে যারা বিদেশে অবস্থান করছেন। তাঁদের লেখার পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাদের জন্ম ও বেড়ে ওঠা বিদেশে হওয়া স্বত্বেও বাংলা এবং বাঙালিয়ানাকে ধারণ করেছেন এবং যাঁরা এই প্রজন্মকে এই অবস্হানে নিয়ে আসার জন‍্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁদের লেখা দিয়ে। আশা করছি সাহিত্যের এই সমেতকরণ পাঠকদের ভালোবাসা পাবে। 


নাঈমা পারভীন 

সম্পাদক 

©মনন মুকুর মিডিয়া



Comments

Popular posts from this blog

Inheritance Law in Case of a Father's Death Preceding the Grandfather - Tanzina Fardoush's Regular Column

দৈনন্দিন জীবনে ধর্মীয় সম্প্রীতি ও দর্শন - আমজাদ হোসাইন

A Musical Conversation with Sheikh Lana - Bonomita Ghosh