ফারাহ জেহির-এর নির্বাচিত কবিতা - পরিণীতা

 




ফারাহ জেহির-এর নির্বাচিত কবিতা

পরিণীতা


গগন গর্জে তোমার স্পর্শে 

কাঁপে থরথর দেহ,

আলিঙ্গনে শিহরিত প্রাণ 

চোখ বুজে খোঁজে নেহ। 


তব মুষ্টি আঁকড়ে শিরোজ 

অধরে অধর মিলে,

সিক্ত লোচন ভাঙিয়া বারণ 

তৃপ্ত দহনে জ্বলে।  

মায়াভরা এমনই প্রাতে 

আছড়ে পরা ঢেউ-এর সাথে 

চুম্ দিয়ে যায় কপোল খাঁজে 

তব সর্বনাশী সুর।  


আজ কাব্য কাঁদায় হাসায়  

কামনা স্রোতের মূক লালসায় 

মিলন মধুর এই ক্ষণে মম 

পরিণীতা.... তব প্রিয়।  

*********************


মনন মুকুর মিডিয়া প্রকাশনীর ই-বই নির্ঝরিণীতে প্রকাশিত।

স্বত্ব - কবি



Comments

Popular posts from this blog

Inheritance Law in Case of a Father's Death Preceding the Grandfather - Tanzina Fardoush's Regular Column

দৈনন্দিন জীবনে ধর্মীয় সম্প্রীতি ও দর্শন - আমজাদ হোসাইন

A Musical Conversation with Sheikh Lana - Bonomita Ghosh