বৃষ্টিতে ভিজবো বলে - জয় শাহরিয়ার
মনন মুকুর নির্বাচিত কবিতা
বৃষ্টিতে ভিজবো বলে
জয় শাহরিয়ার
অনেকদিন হলো বৃষ্টিতে ভিজি না
কিন্তু ভেজা দরকার
বৃষ্টি ফিরে ফিরে আসে
ফেলে আসা সময় ফিরে আসে না
বৃষ্টির সাথে ফিরে আসে ভেজা ভেজা স্মৃতি
কত কত স্মৃতি-
চেনা রাস্তায় ঝুম বৃষ্টিতে
ভিজতে ভিজতে বাড়ি ফেরা
তখন তো মুঠোফোন ছিল না
তাই দুম করে ভেজা যেতো
কিংবা পাশাপাশি ছাদে
আলাদা আলাদা দু’জন
বৃষ্টির কাছে আত্মসমর্পণ
হয়তো অধরা ভালোবাসাকে বৃষ্টি ভেবেই-
কখনোবা একটা কুকুর, এক কাপ চা
আমি আর বৃষ্টি-
কতোভাবেই না বৃষ্টি ছিলো জীবনে
এখন বৃষ্টি ফিরে ফিরে আসে
কিন্তু ফিরে আসে না সময়
অনেকদিন হলো বৃষ্টিতে ভিজি না
কিন্তু ভেজা দরকার…
স্বত্ব - কবি
শব্দ মুকুর শ্রাবণ সংখ্যা ১৪৩২-এ প্রকাশিত।



Comments
Post a Comment
Thank you for your comment and interest in shobdomukur.com. One of our editorial team members will respond to your comment.