মুকুরের প্রথম বছর: স্বপ্ন, শব্দ ও সৃজনের প্রতিধ্বনি


মুকুরের প্রথম বছর: স্বপ্ন, শব্দ ও সৃজনের প্রতিধ্বনি

জন্ম ও দর্শন: একটি সৃজনশীল স্বপ্নের সূচনা

৪ এপ্রিল মুকুর অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন অ্যান্ড মিডিয়া-সংক্ষেপে ম্যাডাম(MADAM) -একই সঙ্গে তার জন্ম ও যাত্রার ঘোষণা দেয়। প্রতিষ্ঠার সেই প্রথম দিনেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পেজ ও একটি ডিজিটাল গ্রুপের মাধ্যমে শুরু হয় মুকুরের পথচলা। ‘মুকুর এডাম' নামের সেই গ্রুপ আজ সময়ের সঙ্গে বেড়ে উঠেছে ২৮৭ জন সক্রিয় দেশি–প্রবাসী সহযাত্রীকে নিয়ে, যারা কেবল দর্শক নন-এই সৃজনযাত্রার অংশীদার। 

শিল্প, সংস্কৃতি ও বিনোদনকে এক সুতোয় গেঁথে মুকুর নিজেকে প্রতিষ্ঠা করেছে এমন এক সৃজনশীল পরিসর হিসেবে, যেখানে শিল্প কোনো পণ্য নয়-এটি নিবেদন; সংস্কৃতি কোনো সাজসজ্জা নয়-এটি আত্মা; আর বিনোদন কোলাহল নয়-এটি অন্তরঙ্গ সংলাপ। মুকুর তাই কেবল একটি মিডিয়া উদ্যোগ নয়-এটি স্বপ্নের চিত্রপট, বাঙালিয়ানা শেকড়ের বিশ্বময় উৎসব এবং শিল্প–মননের এক জীবন্ত আয়না।

শব্দমুকুরের যাত্রা: ডিজিটাল পাঠাগার থেকে জীবনের সংলাপ

এই দর্শনেরই বাস্তব রূপ shobdomukur.com (শব্দমুকুর ডট কম)-বাংলাদেশের প্রথম ও একমাত্র দ্বিভাষিক অনলাইন পাঠাগার ও ই-পত্রিকা, যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২৬ এপ্রিল ২০২৫। সেই দিনই অনুষ্ঠিত হয় ‘মনন মুকুর কবিতা উৎসব’, যেখানে তিনজন নবীন কবির  কবিতা পাঠ ও কবিতার বিষয়  আলোচনার মধ্য দিয়ে শুরু হয় মুকুরের সরাসরি সাহিত্য-সাংস্কৃতিক আয়োজনের অধ্যায়। 

এই ওয়েব পোর্টালের  মধ্যে প্রতিমাসের জীবনযাপনের ই - পত্রিকা শব্দ মুকুর  কেবল সাহিত্য পরিবেশন করে না; এটি জীবনকে দেখে মানুষের অভিজ্ঞতা, অনুভব ও বাস্তবতার ভেতর দিয়ে। অর্থনীতি, আইন, প্রযুক্তি, সাহিত্য, বিনোদন, ভ্রমণ, রান্না কিংবা ব্যক্তিগত উন্নয়ন-সবকিছুই উপস্থাপিত হয় সহজ ভাষায়, সমাধানমুখী দৃষ্টিতে। কারণ আমাদের বিশ্বাস, সুন্দর জীবন মানে কেবল স্বাচ্ছন্দ্য নয়-সচেতনতা, সৃজনশীলতা ও সুস্থ মানসিকতার প্রতিদিনের অনুশীলন।



বর্ষজুড়ে আয়োজন: সাহিত্য, শিল্প ও নীরব সংগঠনের গল্প

পুরো বছরজুড়ে মুকুর পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে শব্দমুকুর, মনন মুকুর ও সংবেদনশীল, সমেত এবং সুগম  শিল্প ও সাহিত্যের পত্রিকায় কথার কাগজকে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ সাহিত্য–সাংস্কৃতিক আয়োজন। কথার কাগজ পত্রিকার  বর্ষা সংখ্যার প্রকাশনা উৎসবের মধ্যে দিয়ে যাত্রা শুরু। এই আনন্দমুখর উৎসবে স্টুডেন্ট ওয়েজ  ও আজব প্রকাশনার প্রকাশক এবং সম্মানিত কবি ও কথার কাগজের সম্পাদকেরা একত্রিত হন। 

এর পর , ‘শব্দে–শব্দে সন্ধ্যা’য় শব্দমুকুরের কলামিস্টরা ভাগ করেছেন তাঁদের চিন্তা ও ভাবনার অভিজ্ঞতা। ‘মনন মুকুর কবিতা উৎসব’-এ প্রকাশিত কবিতার বই থেকে কবিতা পাঠ হয়েছে সম্পাদক ও আবৃত্তিকার কণ্ঠে। ‘কবিতার খাতা’য় কথার কাগজ বর্ষা সংখ্যার কবিতা নিয়ে হয়েছে সমালোচনামূলক পর্যালোচনা, আর ‘শব্দের উৎসব’-এ একত্র হয়েছেন বিভিন্ন বিভাগের সম্পাদক ও লেখকরা। প্রতিটি আয়োজনেই মুকুর ছিল নীরব কিন্তু দৃঢ় সংগঠক—পরিকল্পনা, নকশা ও সামগ্রিক মিডিয়া ব্যবস্থাপনার দায়িত্বে।

বইমেলায় মুকুর: পাঠকের সঙ্গে সরাসরি সংযোগের মাইলফলক

ডিসেম্বরের ১০ থেকে ২২ তারিখ পর্যন্ত বাংলা একাডেমির বিজয় বইমেলায় মুকুরের অংশগ্রহণ ছিল এই যাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। শব্দমুকুর অনলাইন পাঠাগার ও চতুর্মাসিক মুদ্রিত পত্রিকা কথার কাগজের সংবেদনশীল, সমেত ও সহজ সাহিত্য সেখানে পৌঁছেছে অগ্রজ–অনুজ পাঠকের হাতে। 




২১ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ‘কথার কাগজ হেমন্ত সংখ্যা প্রকাশনা উৎসব’, যেখানে দেশের বিভিন্ন সাহিত্যপত্রিকার সম্মানিত লেখক, কবি ও সম্পাদকদের উপস্থিতি মুকুরের পথচলার প্রতি এক গভীর স্বীকৃতি হয়ে উঠেছে।

আগামীর পথচলা: শিল্পকে আশ্রয় করে নিরবচ্ছিন্ন সাধনা

ভবিষ্যতের দিকে তাকিয়ে মুকুর কোনো দূরবর্তী গন্তব্যের কল্পনা করে না, মুকুর হাঁটে একটি নিরবচ্ছিন্ন সাধনার পথে। আমাদের বিশ্বাস, শিল্প ও সাহিত্য মানুষের জীবনে অলংকার হয়ে আসে না-আসে প্রয়োজন হয়ে, আত্মবোধের ভাষা হয়ে। যে শব্দ ভাবনার ভিত নাড়িয়ে দেয়, যে রং চোখের ভেতর দিয়ে মনের গভীরে ঢুকে পড়ে, যে নীরবতা প্রশ্ন তোলে-সেই শিল্পই আমাদের আশ্রয়। মুকুর সেই আশ্রয়টুকুই গড়ে তুলতে চায়; যেখানে মানুষ থামতে পারে, ভাবতে পারে, নিজেকে নতুন করে চিনতে পারে। 

সামনে সময় বদলাবে, মাধ্যম বদলাবে, প্রযুক্তি আমাদের হাত আরও কাছে এনে দেবে-কিন্তু মুকুরের দৃষ্টি থাকবে মানুষের ভেতরের জীবনের দিকে। আমরা বিশ্বাস করি, শব্দ কখনো ফুরোয় না, কেবল নতুন আয়নায় নিজেকে দেখে। মুকুর সেই আয়না-যেখানে আজকের অনুভব আগামী দিনের স্মৃতি হয়ে থাকে, আর এই যাত্রা কোনো প্রতিষ্ঠানের নয়, আমাদের সবার হয়ে ধীরে ধীরে বিস্তৃত হয়।

ফারাহ জেহির
কর্ণধার ও সি.ই.ও
মুকুর অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন ও মিডিয়া

Comments

Popular posts from this blog

Inheritance Law in Case of a Father's Death Preceding the Grandfather - Tanzina Fardoush's Regular Column

দৈনন্দিন জীবনে ধর্মীয় সম্প্রীতি ও দর্শন - আমজাদ হোসাইন

A Musical Conversation with Sheikh Lana - Bonomita Ghosh