মনন মুকুর নির্বাচিত কবিতা - সাবরিনা সাবা মার্শা
মনন মুকুর নির্বাচিত কবিতা
আষাঢ়ের দুপুর
সাবরিনা
সাবা মার্শা
আষাঢ়ের
এক অলস দুপুরে
আমার
বাড়ি ফিরে যেতে খুব ইচ্ছা করে
আকাশটা
পেঁজা তুলোর মতো ঝিমিয়ে
এবং
কিছু পাতা ঝরে যায় শব্দহীন অভিমান নিয়ে।
জানালার
গ্রিল ছুঁয়ে জমে থাকে ধুলো
এক
মুঠো রোদ এসে বসে বুকের ভেতর
আর
আলমারির ফাঁকে লুকিয়ে থাকে
আমার বাড়ন্ত শৈশব।
পৃথিবীর
সমস্ত নির্জনতা
শেষ
হয়ে এলে,
নির্বাক
পায়ে ফিরে যেতে চাই
ছোট্ট
সেই গ্রামে।
আষাঢ়ের
এক অলস দুপুরে
আমার বাড়ি ফিরে যেতে খুব ইচ্ছা করে।
স্বত্ব - কবি
শব্দ মুকুর ই-পত্রিকা আষাঢ় সংখ্যা ১৪৩২-এ প্রকাশিত


Comments
Post a Comment
Thank you for your comment and interest in shobdomukur.com. One of our editorial team members will respond to your comment.