শব্দমুকুর সাহিত্য পোর্টাল: সাহিত্যের এক মননশীল জগত
শব্দমুকুর সাহিত্য পোর্টাল: সাহিত্যের বিস্তৃত এক মননশীল জগত
বাংলা ভাষা ও সাহিত্য
বর্তমান অনলাইন যুগে নবতর প্রাণ খুঁজে পেয়েছে। আর সম্ভাবনাময় এই সময়ে বাংলা ভাষা ও
সাহিত্যের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে "শব্দমুকুর"। এটি শুধু একটি অনলাইন
পোর্টাল নয়, এটি হলো মুকুর অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন ও মিডিয়া-এর একটি স্বপ্নযাত্রা,
যা বাংলা ভাষাভাষী মানুষদের সাহিত্য, সংস্কৃতি, ও জীবনযাত্রার সঙ্গে আরও নিবিড়ভাবে
যুক্ত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। শব্দমুকুর এর বিস্তৃত পরিসরে পাঠকরা পাবেন বহুমাত্রিক
সাহিত্যিক ও সাংস্কৃতিক উপাদান, যা বাংলাদেশের শিল্প-সাহিত্য-ঐতিহ্যকে সমসাময়িক দৃষ্টিকোণ
থেকে উপলব্ধি করা যাবে।
জীবনযাপনের প্রতিমাসের পত্রিকা "শব্দ মুকুর"
শব্দমুকুর সাহিত্য
পোর্টালে সমকালীন জীবনযাপন, সামাজিক ভাবনা, সংস্কৃতি ও মননের মিলনস্থল হিসেবে
"শব্দ মুকুর" নামক জীবনযাত্রার প্রতিমাসের পত্রিকাটি প্রকাশিত হয়ে আসছে।
এতে পরিবার, স্বাস্থ্য, প্রযুক্তি, সামাজিক চিন্তা, ভ্রমণ,
সাহিত্য, এবং সংস্কৃতি-সহ জীবনের বিভিন্ন অনুভব ও অভিজ্ঞতা মার্জিত
ভাষাশৈলীতে দারুণভাবে উপস্থাপিত হয়েহে। এটি পাঠকদের জীবনধারার সঙ্গে সাহিত্যের একটি সম্পর্ক, যা অনলাইন
প্রকাশনার ক্ষেত্রে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে।
শব্দ মুকুর হলো প্রতিমাসের ই-পত্রিকা, যা শব্দমুকুর পোর্টালে প্রতিমাসে প্রকাশিত হয়। "শব্দ মুকুর"-এর মধ্যে স্পেস দেয়া হলে আপনারা বুঝবেন যে এটা হচ্ছে আমাদের প্রতিমাসের জীবনযাপনের ই-পত্রিকা, আর যদি শব্দমুকুর লেখা হয় (স্পেস ছাড়া), তাহলে বুঝে নেবেন যে এটা আমাদের পুরো পোর্টাল, যা shobdomukur.com এই ওয়েব ঠিকানায় রাখা বাংলাদেশের প্রথম ও একমাত্র অনলাইন দ্বিভাষিক পাঠাগার।
আমাদের কোনো লেখনীতে যদি এর কোনো অসামান্জস্য বা ভিন্নতা লক্ষ্য করেন, তাহলে অবশ্যই আমাদেরকে ইমেইলে জানাবেন।
মনন মুকুর: চিন্তার জ্যোতিঃধারা
"মনন মুকুর"
শব্দমুকুর সাহিত্য পোর্টালের একটি বিশেষ বিভাগ, যেখানে সংরক্ষিত হয়েছে বাঙালির সাহিত্যিক
চেতনাজগতের সেরা কিছু অভিজ্ঞান।
১. মনন মুকুর নির্বাচিত
সংকলন:
● পাঁচজন বিশিষ্ট লেখকের লেখায় ধরা পড়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর বহুমাত্রিক সাহিত্যজগত—কবিতা, সংগীত, নাটক ও দর্শনের দার্শনিক রূপায়ণ।
● বিদ্রোহ ও প্রেমের অনন্য ব্যঞ্জনায় উজ্জ্বল এই সংকলনে পাঁচজন লেখক তুলে ধরেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর বিপ্লবী কাব্য ও মানবিক দর্শন।
● মাইকেল মধুসূদন এর জীবন ও সাহিত্যভাবনা নিয়ে ছয়জন প্রাবন্ধিকের গঠনমূলক নিবন্ধ সংকলন প্রকাশিত হয়েছে কেতন শেখ এর সম্পাদনায়।
● বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাহিত্যিকদের জীবন
ও কর্মভিত্তিক নিবন্ধসমূহ নিয়ে বাংলার সাহিত্য সংকলনে উন্মোচিত হবে এক উজ্জ্বল সাহিত্যপরম্পরা।
● বাংলার কৃষ্টি, লোকসংস্কৃতি, ইতিহাস ও
শেকড়স্পর্শী ঐতিহ্যের উপর ভিত্তি করে গঠিত একটি হৃদয়গ্রাহী সংকলন শ্যামল কথা, যা
বাংলাদেশের গৌরব ও ঐতিহ্যকে পাঠকের সামনে তুলে ধরবে।
২. মনন মুকুর ই-বই:
● কেতন
শেখ-এর "বৃষ্টির গল্প": নগরের কোলাহলে হারিয়ে যাওয়া আবেগের
জলছবি আঁকা হয়েছে সংবেদনশীল গল্পে।
● কিশোর গল্প সমগ্র ক্রিমসন স্যুইট: কথাসাহিত্যিক
কেতন শেখ কিশোরদের জন্য গল্পের আদলে সৃষ্টি করেছেন রহস্যে মোড়া এক জগত।
● ফারাহ
জেহির-এর "নির্ঝরিণী": প্রেম ও আত্মোপলব্ধির নিঃশব্দ ধ্বনি
মিলে মিশে এক কাব্যিক নিঃসরণ।
● অয়ন
আবদুল্লাহ-এর "নৈঃশব্দ্যের অন্তঃস্বর":
মৌনতার ভেতরে লুকিয়ে থাকা শব্দের প্রতিধ্বনি শোনা যায় এই সংকলনে।
● ইফতেখার
রহমান-এর "অবিমৃষ্য অনুরণন": আধুনিক কাব্যচিন্তার
বুননে বোনা হয়েছে হৃদয়ের গভীরে থাকা চেতনারঅনুরণন ও ভাবনার সুর।
অন্যান্য ই-পত্রিকা বিভাগ:
●
মেঘ
কাব্য: ছয়জন কবির কবিতায় উঠে আসা বর্ষার প্রকৃতির
সঙ্গে অন্তরঙ্গ সংলাপ স্থান পেয়েছে এখানে।
● জীবনবোধের গল্প: চারজন গল্পকারের রচনায় মানবজীবনের অস্তিত্ব ও গভীরতা নিয়ে ভাওনার নিপুণ এক সম্পর্ক হয়েছে এখানে।
এছাড়াও আরও অনেক
নতুন নতুন সাহিত্যকর্ম শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে শব্দ মুকুর সাহিত্য পোর্টালের এই অবারিত
প্ল্যাটফর্মে।
সাবস্ক্রিপশন পদ্ধতি ও মূল্য
শব্দমুকুরের সাহিত্যভাণ্ডার
পাঠকের জন্য সহজলভ্য করতে তিনটি সাবস্ক্রিপশন প্যাকেজ চালু রয়েছে:
●
৩০ দিন: ১৯৯ টাকা / $2.99
●
১৮০ দিন: ১০৯৯ টাকা / $14.99
●
৩৬৫ দিন: ১৯৯৯ টাকা / $24.99
সহজ পেমেন্ট ব্যবস্থাপনা
এবং সহজে ব্যবহারযোগ্য ইন্টারফেসের মাধ্যমে পাঠকেরা তাদের পছন্দ অনুযায়ী প্যাকেজ বেছে
নিতে পারেন।
দ্বিভাষিকতা: শব্দ মুকুরের অনন্য বৈশিষ্ট্য
শব্দমুকুর বাংলাদেশের প্রথম এবং একমাত্র দ্বিভাষিক সাহিত্য পোর্টাল, যেখানে প্রতিটি লেখা বাংলার পাশাপাশি ইংরেজিতেও প্রকাশিত হয়। এর ফলে শুধু দেশীয় পাঠকরাই নয়, প্রবাসী ও আন্তর্জাতিক পাঠকরাও বাংলার সাহিত্য ও সংস্কৃতির রস আস্বাদন করতে পারবেন। এই বৈশিষ্ট্য শব্দমুকুরকে একটি গ্লোবাল সাহিত্য প্ল্যাটফর্মে রূপান্তরিত করেছে।
শব্দমুকুর কেবল
সাহিত্যের ভাণ্ডার নয়; এটি বাংলা ভাষার বিশ্বায়নের একটি নীরব বিপ্লব। এ প্ল্যাটফর্মে
একত্র হয়েছে নবীন ও প্রবীণ কণ্ঠ, একত্র হয়েছে ঐতিহ্য ও আধুনিকতা, শব্দ ও নীরবতা।
উপসংহার
শব্দমুকুর একটি
সময়োপযোগী সাহিত্য প্ল্যাটফর্ম, যেখানে প্রযুক্তির উৎকৃষ্ট ব্যবহার হয়েছে পাঠকের হৃদয়ে
সাহিত্য, কৃষ্টি ও সংস্কৃতির বীজ বপন করে এক নতুন পাঠচর্চার ধারা তৈরি করতে। বাংলা
সাহিত্যের প্রসারে এবং পাঠকদের জন্য একটি একীভূত অভিজ্ঞতা তৈরি করার এক অনন্ত সাহিত্যিক আলয় এই সাহিত্য পোর্টালটি।
এক প্ল্যাটফর্মে জীবনযাপন, সাহিত্য, সংস্কৃতি, ই-বই ও দ্বিভাষিক লেখার সমন্বয়ে গঠিত
এই পোর্টালটি নিঃসন্দেহে বাংলা ভাষার অনলাইন সাহিত্যে এক নতুন মাইলফলক স্থাপন করেছে।
স্বত্ব - শব্দমুকুর সাহিত্য পোর্টাল
শব্দ মুকুর ই-পত্রিকা আষাঢ় ১৪৩২ সংখ্যায় প্রকাশিত


Comments
Post a Comment
Thank you for your comment and interest in shobdomukur.com. One of our editorial team members will respond to your comment.